রবিবার, ২৮ Jun ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কৃষ্ণাঙ্গ শ্রমিক হয়রানির অভিযোগে টেসলার বিরুদ্ধে মামলা

কৃষ্ণাঙ্গ শ্রমিকদের হয়রানির অভিযোগে টেসলা ইনকর্পোরেটেডের বিরেদ্ধে ক্যালিফোর্নিয়ার আদালতে মামলা করেছে ইউএস ইক্যুয়াল এমপ্লয়মেন্ট অপরচুনিটি কমিশন (ইইওসি)। গত বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ফেডারেল মানবাধিকার এজেন্সি মামলাটি করে। খবর রয়টার্স।

ইইওসির দাবি ইলোন মাস্কের মালিকানাধীন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটিতে কৃষ্ণাঙ্গ শ্রমিকদের নানাভাবে হয়রানি করা হচ্ছে।

মামলায় বলা হয়, ২০১৫ সাল থেকে টেসলায় কর্মরত কৃষ্ণাঙ্গ শ্রমিকদের সঙ্গে বর্ণবাদী আচরণ করা হচ্ছে। তাদের বিভিন্ন অপমানজনক নামে ডাকা হচ্ছে। কেউ কেউ ব্যাঙ্গাত্মক কার্টুন চিত্রের শিকারও হয়েছেন বলে সংস্থাটি আদালতে অভিযোগ করেছে।

টেসলা বর্ণবাদী আচরণের অভিযোগ তদন্তে ব্যর্থ হয়েছে ও হয়রানির অভিযোগকারী কৃষ্ণাঙ্গ কর্মীকে ছাঁটাই করেছে বলেও মামলায় উল্লেখ করা হয়।

টেসলার বিরুদ্ধে এমন অভিযোগ এবারই প্রথম নয়। এর আগে তাদের কারখানায় কৃষ্ণাঙ্গদের সঙ্গে বর্ণবাদী আচরণের অভিযোগ তুলেছিলেন ক্যালিফোর্নিয়ার মানবধিকার অধিকার সংস্থা। যদিও টেসলা অভিযোগ অস্বীকার করে আসছিল। আর এবার বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com