বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বরষাপাড়ায় টাইগারদের আজ ইংলিশ পরীক্ষা

ম্যাচটা গা গরমের। তবুও আলাদা গুরুত্ব বহন করে বাংলাদেশের কাছে। কারণ প্রতিপক্ষরা যে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এই লড়াই দিয়ে শেষ হবে টাইগারদের বিশ্বকাপের প্রস্তুতি পর্ব। নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেছেন, ইংলিশরা মানসম্পন্ন দল হওয়ায় এই ম্যাচটা লাল-সবুজদের জন্য পরীক্ষার।

গৌহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে আড়াইটায়। প্রথম ম্যাচে লঙ্কানদের ৭ উইকেটে হারানো গেছে। পায়ে হালকা চোটের কারণে এই ম্যাচেও নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের থাকা হচ্ছে না। তার পরেও হাবিবুল বাশার সুমনের চাওয়া বাংলাদেশ এই ম্যাচে যেন ছন্দ খুঁজে নেয়।

ফলাফল যাই হোক না কেন, ‘এটা খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা যেন ইংল্যান্ডের মতো মানসম্পন্ন দলের বিপক্ষে নিজেদের পরীক্ষা করে নেয়। ফলাফল যাই হোক না কেন। আমরা চাই ম্যাচে সবগুলো বক্সেই যেন টিক মারতে পারি। বিশেষ করে টপ অর্ডারের কথা বলতেই হবে। টপের তিন ব্যাটার যদি ছন্দ খুঁজে পায়। তাহলে সেটা মূল পর্বে টেনে নিতে পারবে।’

প্রথম প্রস্তুতি ম্যাচে লঙ্কানদের ২৬৩ রানে বেঁধে ফেলেছিল বাংলাদেশ দল। তার পর সেই লক্ষ্য বাংলাদেশ ৪২ ওভারেই তাড়া করেছে। তাতে বড় অবদান দুই ওপেনার লিটন দাস ও তানজিদ তামিমের। দুজনে ১৩১ রানের পার্টনারশিপ গড়েছেন। লিটন ৫৬ বলে ৬১ রান করেছেন। অপর দিকে ৮৮ বলে ৮৪ রানে আউট হয়ে সেঞ্চুরি হাতছাড়া করেন তামিম। বাশার অবশ্য জানিয়েছেন, বোলিং নিয়ে দলের দুশ্চিন্তা নেই।

ভাবনা ব্যাটিংয়ে, ‘বোলিং নিয়ে ভাবছি না। আমরা শুধু টপ অর্ডার নিয়ে ভাবছি। যাতে সেটা ভালো মতো ফিরে আসে।’

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর। প্রতিপক্ষ আফগানিস্তান। ১০ অক্টোবর ধর্মশালায় প্রতিপক্ষ ইংল্যান্ড।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com