মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

পদ্মই পরীর বেঁচে থাকার সবচেয়ে সুন্দর কারণ

সময়ের আলোচিত অভিনেত্রী পরীমণি। সংসার নিয়ে নানা ঝামেলার পর এখন তিনি একমাত্র সন্তানকে একাই থাকছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বর্তমান অবস্থান সম্পর্কে জানান দেন। সম্প্রতি তিনি নতুন খবর দিয়েছেন…

জানা যায়, কাজ এবং কাজের বাইরে বছরজুড়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন চিত্রনায়িকা পরীমনি। তবে বেশ কিছুদিন ধরে ব্যক্তি জীবনের পাশাপাশি কাজেও বেশ সরব হয়েছেন এই অভিনেত্রী। মাতৃত্বকালীন দীর্ঘবিরতি কাটিয়ে পুরোদমে একের পর এক কাজে চুক্তিবদ্ধ হচ্ছেন। এই তো ক’দিন আগে ‘ডোডুর গল্প’ নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হলেন তিনি।

এবার জানালেন নতুন আরও একটি ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হওয়ার খবর। আর পরীমনিকে নিয়ে নতুন এই সিরিজটি নির্মাণ করবেন অনম বিশ্বাস। ক’দিন আগেই তার পরিচালনার ‘ভাইরাস’ ওয়েব সিরিজ মুক্তি পায়। নতুন এক্সেপেরিমেন্টাল কাজ হিসেবে এটি বেশ আলোচনাও তৈরি করে। এবার তিনিই বানাচ্ছেন পরীকে নিয়ে নতুন সিরিজ। সাহিত্যিক কিংকর আহসানের ‘রঙ্গিলা কিতাব’ উপন্যাস অবলম্বনে নির্মিত হবে ওয়েব সিরিজটি। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন পরীমনি। নায়িকা নিজেই এতে চুক্তিবদ্ধের খবর নিশ্চিত করেছেন।

রোববার ফেসবুকে অনম বিশ্বাসের সঙ্গে ফেসবুকে ছবিও প্রকাশ করেছেন পরী। ভালোবিাসা দিয়ে নাকি সব জয় করা যায়? কিন্তু ভালোবাসা কি অতীতের অপরাধ মুছে ফেলতে পারে? এমন বিষয়বস্তু নিয়ে নির্মিত হচ্ছে এই সিরিজ। পরীমনি বলেন, ‘সাহিত্য নির্ভর কাজের প্রতি প্রত্যেক অভিনয়শিল্পীর প্রতিই আলাদা একটা আকর্ষণ থাকে, প্রত্যাশা থাকে। আমার এই নতুন ওয়েব সিরিজটি নিয়ে এরই মধ্যে মনের মধ্যে নানা রকম প্রত্যাশার বীজ বুনেছি। সিরিজের গল্পটি আমার খুব মনে ধরেছে। ভালোভাবে কাজ করতে পারলে চমৎকার একটি সিরিজ হবে এটি। আর পরিচালক অনম বিশ্বাসের প্রতি সেই আস্থা সবারই আছে। তার সবগুলো কাজই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। আমার বিশ্বাস আমাদের নতুন মিশনটিও সে রকমই প্রশংসা কুড়াবে। পাশাপাশি সব ধরনের দর্শকের কাছে সমাদৃত হবে।’

কদিন আগেই অভিনেতা শরিফুল রাজের সঙ্গে সংসার জীবনের ইতি টেনেছেন পরীমনি। বিচ্ছেদের পর অভিনেত্রী জানিয়েছেন, ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যকে (পদ্ম) নিয়ে জীবন কাটাতে চান। তার জীবনের ছেলেই সব। কিন্তু জীবন চলে জীবনের নিয়মে। সেই জীবনের কাছে একটি জিনিসই চান এই অভিনেত্রী। তিনি বলেন, ‘জীবনের কাছে আমি শুধু একটি জিনিসই চাই। সেটা হলো জীবন যেন আমাকে সব সময় আমার ছেলের পাশে থাকতে দেয়। তাকে বেড়ে ওঠা দেখতে দেয়।’

এর আগে গত ২১ সেপ্টেম্বর ছেলে পদ্মর সঙ্গে খুনসুটির একটি ভিডিও শেয়ার করেন পরীমনি। ক্যাপশনে তিনি জুড়ে দেন, ‘যা কিছুই হোক না কেন পদ্মই তার বেঁচে থাকার সবচেয়ে সুন্দর কারণ।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com