বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিশ্ব রেকর্ড: ১০৪ বছর বয়সে স্কাইডাইভিং

সবচেয়ে বেশি বয়সে স্কাইডাইভ দিয়ে গিনেস বুক ওয়ার্ল্ডে নাম লেখাতে চলেছেন ১০৪ বছর বয়সী নারী ডরোথি হাফনার। বর্তমানে সবচেয়ে বয়স্ক স্কাইডাইভারের রেকর্ড লিনিয়া ইনগেগার্ড লারসনের। ২০২২ সালের মে মাসে ১০৩ বছর বয়সে এ রেকর্ড অর্জন করেন তিনি। খবর এপি।

গত ১ অক্টোবর যুক্তরাষ্ট্রের শিকাগো শহর থেকে প্রায় ৮৫ মাইল দক্ষিণ-পশ্চিমে অটোয়ায় মাটি স্পর্শ করার পর ডরোথি হফনার বলেন, ‘বয়স একটি সংখ্যা মাত্র।’

স্কাইডাইভ শিকাগো নামের সংস্থা হফনারের বিরল এই কর্মকাণ্ডে সাহায্য করেছে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস হফনারের লাফকে রেকর্ড হিসেবে প্রত্যয়িত করার জন্য কাজ করছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

এ নারী জানান, প্রথম স্কাইডাইভ করেছিলেন যখন তার বয়স ছিল ১০০।

এবার চার হাজার ১০০ মিটার উচ্চতা থেকে লাফ দিয়েছেন হফনার। সতীর্থরা জানান, উড়ার আগে তাকে শান্ত ও আত্মবিশ্বাসী দেখাচ্ছিলে। ডাইভটি ছিল সাত মিনিটের।

নামার পর বন্ধুরা তাকে অভিনন্দন জানাতে ছুটে আসে। তখন জিজ্ঞাসা করা হয়েছিল যে মাটিতে ফিরে আসতে কেমন লাগছে। হফনার বলেন, ‘বিস্ময়কর! পুরো জিনিসটি আনন্দদায়ক, বিস্ময়কর, এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না।’

আগামী ডিসেম্বরে ডরোথি হাফনারের বয়স ১০৫ বছর হতে চলেছে। এরই মধ্যে সামনের লক্ষ্য ঠিক করে ফেলেছেন তিনি। এবার হট-এয়ার বেলুনে যাত্রা করতে পারেন চান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com