বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

অস্কারে ‌মনোনয়ন পেল ‘পায়ের তলায় মাটি নাই’

অস্কারের ৯৬তম আসরে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে অংশ নিতে যাচ্ছে ‘পায়ের তলায় মাটি নাই’ সিনেমা। মোহাম্মদ রাব্বি মৃধা পরিচালিত এই সিনেমা দিয়ে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০’-এর শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন দীপান্বিতা মার্টিন।

দীপান্বিতা মার্টিন বলেন, আমি যখন শুনেছি তখন থেকে খুব আনন্দ লাগছে। যা ভাষায় প্রকাশ করতে পারব না। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। যা আমাকে আরও ভালো কাজে উৎসাহ দিচ্ছে। প্রত্যেকটি সাফল্যে সামনের দিনে ভালো কাজে আগ্রহ তৈরি করে। তবে আমার অভিনীত সিনেমা অস্কারে, একজন অভিনেত্রী হিসেবে এটা বিরাট পাওয়া!

তিনি আরও বলেন, আমার ভালো লাগা কয়েকটা সিনেমার মধ্যে এটা একটা। সত্যি কথা কথা আমার চিরজীবনের জন্য এই সিনেমাটা পছন্দের তালিকায় থেকে যাবে। এই সিনেমার মাধ্যমে ডিরেক্টর ও প্রোডিউসারের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি।

নির্মাতা আবু শাহেদ ইমনের প্রযোজনায় ‘পায়ের তলায় মাটি নাই’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার, প্রিয়াম অর্চি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com