সোমবার, ২২ Jun ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
আগামী জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্থ করতে বিএনপি-জামায়াত গোষ্ঠী দেশে বিদেশে ষড়যন্ত্র করছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। সরকারের ওপর কোনো চাপ নেই।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) ফরিদপুরে শস্যবিন্যাসে তেল ফসলের অন্তর্ভুক্তকরণ শীর্ষক আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় কৃষিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ সহ্য করা হবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য এসিড টেস্ট তাই, এখন থেকেই সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
কৃষিমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকারের আমলে কৃষি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে।
কৃষি সংশ্লিষ্ট উপকরণের দাম হ্রাস পেয়েছে। অপরদিকে কৃষক তাদের উৎপাদিত কৃষি পণ্যের ন্যায্য দাম পাচ্ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ অন্যান্য বিশ্ব পরিস্থিতির কারণে দ্রব্যমূল্যে কিছুটা বৃদ্ধি পেলেও দ্রুত সময়ের মধ্যেই তা স্বাভাবিক হয়ে যাবে।
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর ও যশোর অঞ্চলের যৌথ উদ্যোগে কৃষি সচিব ওয়াহিদা আক্তারের সভাপতিত্বে ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালা অনুষ্ঠিত হয়।