রবিবার, ২৮ Jun ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় বিভিন্ন লেখনিতে বড় পাসওয়ার্ড ব্যবহারের কথা বলা হয়। অনেকের মতে, ১৫ বা তার বেশি অক্ষরের পাসওয়ার্ড বেশি শক্তিশালী। তবে স্পেকপ্স সফটওয়্যারের জরিপ ভিন্ন কথা বলছে। তাদের মতে, হ্যাকাররা চাইলে ১৫ অক্ষরের পাসওয়ার্ডও ভাঙতে পারবে। খবর টেকটাইমস।
ক্ষতিগ্রস্ত বা হ্যাকারদের হাতে চলে যাওয়া পাসওয়ার্ড ডাটাবেজ অনুযায়ী, ৮ অক্ষরের পাসওয়ার্ড সবচেয়ে বেশিবার হামলার শিকার হয়েছে। এ ধরনের ক্ষতিগ্রস্ত পাসওয়ার্ডের পরিমাণ ২১ কোটি ২৫ লাখ। আগে থেকেই প্রচলিত রয়েছে বড় পাসওয়ার্ড সবসময় অ্যাকাউন্টকে বেশি সুরক্ষিত রাখবে। তবে এটি আসলে ততটা কার্যকর নয় বলে গবেষণায় দেখা গেছে।