সোমবার, ২২ Jun ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সাহিত্যে নোবেল পেলেন নরওয়ের লেখক জন ফসে

চলতি বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন নরওয়ের জনপ্রিয় নাট্যকার ও লেখক জন ফসে। নাটক ও গদ্যে অনন্য ভূমিকা রাখায় তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়।

আজ বৃহস্পতিবার (০৫ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিস একাডেমি তার নাম ঘোষণা করে।

নোবেল কমিটি বলছে, জন ফসে নাটক, উপন্যাস, প্রবন্ধ, কবিতা, শিশু সাহিত্য রচনা করেছেন। এছাড়াও অনুবাদে সিদ্ধহস্ত তিনি। বিশ্বের জনপ্রিয় নাট্যকারদের একজন জন ফসে। তবে গদ্যের জন্যও তিনি স্বীকৃত হয়েছেন।

২০২২ সালে সাহিত্যে নোবেল পেয়েছিলেন ফরাসি নাগরিক আনি এরনো। লেখায় ‘সাহস এবং তীব্র নির্লিপ্ততার’ সমাবেশ এবং এর সাহায্যে ব্যক্তিগত স্মৃতির শিকড় থেকে জীবনবোধের বিচ্ছিন্নতা, সংযম এবং অন্যান্য বিষয় উন্মোচন করার জন্যই তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়।

প্রতিবছর অক্টোবরের প্রথম সোমবার থেকে শুরু হয় নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা। সেই হিসেবে এবারও নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয় সোমবার (০২ অক্টোবর) থেকে। সাধারণত নোবেল শান্তি পুরস্কার ঘোষণা হয় নরওয়ে থেকে। সাহিত্য ও অর্থনীতির মতো পুরস্কারগুলো ঘোষণা হয় সুইডেন থেকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com