সোমবার, ২২ Jun ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে নারীরা অগ্রাধিকার পায় : এমপি বাবেল

ময়মনসিংহের গফরগাঁওয়ে আওয়ামীলীগের উদ্যোগে গ্রামীণ নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুত্রুবার বিকালে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে উপজেলার গফরগাঁও ইউনিয়নের উথুরী বালিকা বিদ্যালয় মাঠে নারীদের অংশগ্রহনণ এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। টানা ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিভিন্ন এলাকা থেকে শতশত নারী ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের উঠান বেঠকে অংশগ্রহণ করে ।

উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল ।

গফরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শামছুল আলম খোকনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়মীলীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার ,জেলাপরিষদের সদস্য দেলোয়ার হোসেন রিপনসহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে উন্নয়নের পাশাপাশি নারীরা অগ্রাধিকার পায়। এজন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল অপশক্তি রুখে দিয়ে নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনাকে আবারও ক্ষমতা বসাতে হবে। সেজন্য নারীদের দ্বারে দ্বারে নৌকার উন্নয়ন প্রচার ও ভোট চাইতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে টানা চতুর্থ বারের মতো দেশের প্রধানমন্ত্রী করবো। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন ততদিন এদেশের নারীরা নিরাপদে থাকবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com