সোমবার, ২২ Jun ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রংপুর সিটি কর্পোরেশনকে ২ লাখ টাকা অনুদান দিলো মিডল্যান্ড ব্যাংক

কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি কর্মসুচীর (সিএসআর) অংশ হিসাবে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড স্বাস্থ্য পরিচর্যার উদ্দেশ্যে রংপুর সিটি কর্পোরেশনকে আর্থিক সহায়তা হিসাবে ২ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করেছে।

গত ২ সেপ্টেম্বর রংপুর সিটি কর্পোরেশনের মেয়রের কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মিডল্যান্ড ব্যাংকের রংপুর শাখার প্রধান মো. রেজাউল হক রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. মোস্তাফিজুর রহমান (মোস্তফা) এর কাছে চেক হস্তান্তর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রংপুর সিটি করপোরেশনে জলাতঙ্ক ভ্যাকসিনের তীব্র সংকট দেখা দিয়েছে, যার কারণে প্রত্যন্ত অঞ্চলে বহু মানুষের মৃত্যু হয়। রংপুর নগরীতে শিয়াল, বাদুড়, বিড়াল, কুকুরসহ বিভিন্ন প্রাণীর কামড়ের জন্য সিটি করপোরেশনের স্বাস্থ্য ইউনিটের পক্ষ থেকে বিনামূল্যে জলাতঙ্কের টিকা দেওয়া হয়। ভ্যাকসিনের অপ্রতুলতার কারণে অনেক জলাতঙ্ক রোগে আক্রান্ত নিম্ন আয়ের সাধারণ মানুষ, যারা প্রত্যন্ত অঞ্চলে বসবাস করছেন, তারা এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

বাস্তবতা বিবেচনা করে, রংপুর সিটিতে জনস্বাস্থ্য কার্যক্রমে সহায়তার জন্য স্বাস্থ্যসেবার উদ্দেশ্যে ব্যাংক এই আর্থিক সহায়তা প্রদান করেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com