সোমবার, ২২ Jun ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ইসরাইল-হামাস সহিংসতায় ১২ থাই নাগরিক নিহত

ইসরাইলি বাহিনী এবং হামাসের মধ্যে ভয়াবহ সহিংসতায় থাইল্যান্ডের ১২ নাগরিক নিহত হয়েছে। এদিকে দেশটি তাদের নাগরিকদের ইসরাইল থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়েছে। থাই সরকার সোমবার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কাঞ্চনা পাতারচোকে বলেন, ইসরাইলে থাই দূতাবাস নিহতদের নিয়োগকর্তাদের কাছ থেকে তারা তাদের মৃত্যুর কথা জানতে পেরেছে।
তিনি আরো বলেন, শনিবার হামাস ব্যাপক আকারে হামলা চালালে এ যুদ্ধ শুরু হয়। এতে আরো ৮ থাই নাগরিক আহত এবং ১১ জন বন্দী হয়েছে।
ব্যাংককের শ্রম মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ইসরাইলে প্রায় ৩০,০০০ থাই শ্রমিক রয়েছে। তাদের মধ্যে অনেকেই কৃষি জমিতে কাজ করে।
শ্রমমন্ত্রী ফিফাত রাচাকিতপ্রাকর্ন বলেন, ইসরাইলি বাহিনী শ্রমিকদেরকে বিপজ্জনক অঞ্চল থেকে সরিয়ে নেওয়া শুরু করেছে।
থাই টেলিভিশনে দেওয়া এক সাক্ষাতকারে ফিফাত বলেন, ‘১,০৯৯ জন থাই নাগরিক ইসরাইল থেকে দেশে ফেরার জন্য নিবন্ধন করেছে।’
তিনি আরো বলেন, ‘ফাইটিং জোনে আমাদের প্রায় ৫,০০০ কর্মী কাজ করছে।’
এদিকে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ইসরাইল-গাজা সংঘাতে ১,১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। আর এ সংঘাত ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সামনে একটি ‘দীর্ঘ এবং কঠিন’ লড়াইয়ের সতর্কবার্তা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com