সোমবার, ২২ Jun ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের নেতৃত্বে আরও ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, উত্তরের আমির আব্দুর রহমান মুসা, সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার।
হাসপাতাল থেকে বেরিয়ে জামায়াতের নায়েবে আমীর ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ম্যাডামের অবস্থা গুরুতর। এ অবস্থায় তার দেশের বাহিরে ট্রিটমেন্ট ছাড়া কো বিকল্প নেই।
তিনি বলেন, আমি নিজেও একজন ডাক্তার। তার বর্তমান অবস্থায় তার জন্য দেশে ভালো ট্রিটমেন্টের কোন ব্যবস্থা নেই। তার সঠিক চিকিৎসা করার দায়িত্ব রাষ্ট্রের। তাকে বাহিরে চিকিৎসার জন্য যেতে না দেওয়ার বাহানা করছে সরকার। এটা দেশবাসী সহজে মেনে নেবে না। এসময় তিনি সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, অনতিবিলম্বে বেগম জিয়াকে বাহিরে চিকিৎসার জন্য যেন পাঠানো হয়।