মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

৩০ লাখ ডলারের রোবট

বিনোদন শিল্পে নজর দিচ্ছে জাপানের রোবোটিকস স্টার্টআপ সুবেম ইন্ডাস্ট্রিজ। তারা সম্প্রতি একটি নতুন ধরনের রোবট তৈরি করেছে, যার মূল্য ধরা হয়েছে ৩০ লাখ ডলার। এটি জাপানি অ্যানিমে ও গেমিং সংস্কৃতির আদলে তৈরি করা হয়েছে। এমন জায়ান্ট রোবট চীন ও মধ্যপ্রাচ্যের ক্রেতাকে আকৃষ্ট করবে বলে আশা করা হচ্ছে। খবর নিক্কেই এশিয়া।

চার চাকার এই রোবটটির নাম আর্ক্যাক্স। এটির ওজন ২ দশমিক ৫ টন। উচ্চতা ৪ দশমিক ৫ মিটার। চারটি চাকার সঙ্গে সংযুক্ত একটি হিউম্যানয়েড আপার বডি রয়েছে, যার মাধ্যমে এটিকে চাইলে যানবাহনে রূপান্তর সম্ভব হবে। চলতি মাসে জাপান মোবিলিটি শোতে রোবটটি উন্মোচনের কথা রয়েছে।

সুবেম ইন্ডাস্ট্রিজের মূল পরিকল্পনা আর্ক্যাক্সকে বিনোদন ক্ষেত্রে ব্যবহার করা। এছাড়া এ খাতে গেম ও ডিসপ্লের সঙ্গে জড়িত কোম্পানিগুলোর কাছ থেকেও বিনিয়োগ চাইছেন রোবটটির উদ্যোক্তারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com