সোমবার, ২২ Jun ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ফায়ার সার্ভিসের ২২ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে সাঈদ সেন্টারের আগুন

অগ্নিকাণ্ডের শিকার হয়েছে রাজধানীর উত্তরার সাঈদ গ্র্যান্ড সেন্টার। তিন ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর গভীর রাতে লাগা এ আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় কাজ করে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট।

ফায়ার সার্ভিস সূত্রে জানায়, উত্তরা সেক্টর-৭ এ অবস্থিত সাঈদ গ্র্যান্ড সেন্টারের সপ্তম থেকে নবম তলায় আগুনের এ ঘটনা ঘটে।

গতকাল মঙ্গলবার (১০ অক্টোবর) দিবাগত রাত ১টা ১৮টি মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এর আট মিনিট পরই ঘটনাস্থলে পৌঁছায় অগ্নিনির্বাপক দলের প্রথম ইউনিট।

আরো জানানো হয়, আটটি ফায়ার স্টেশন থেকে মোট ২৪টি ইউনিট ঘটনাস্থলে যার। এর মধ্যে অগ্নিনির্বাপণে অংশ নেয় ২২টি ইউনিট। এরপর ভোর রাত ৪টা ৪০ মিনিট নাগাদ নিয়ন্ত্রণে আসে আগুন। সকাল পৌনে ৭টার দিকে আগুনে পুরোপুরি নেভানো সম্ভব হয়।

এ ঘটনায় ভবনের কোন কর্মচারী আহত হওয়া বা আটকে পড়ার খবর পাওয়া যায়নি। তবে অগ্নিনির্বাপণে অংশগ্রহণকারী টঙ্গী ও উত্তরা স্টেশনের দুজন ফায়ারফাইটার আহত হয়েছেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষতি ও উদ্ধারের পরিমাণ নিরূপণ করা যায়নি। তদন্ত সাপেক্ষে বলা যাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com