বুধবার, ০৬ মে ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ফরিদপুরে ভুবেনেশ্বর পাড়ে কুমির আতঙ্ক

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নের ভুবেনেশ্বর নদে কুমিরের দেখা পাওয়া গেছে বলে জানিয়েছেন এলাকাবাসী। এতে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

বুধবার বিকেলের দিকে গাজিরটেক ইউনিয়নের ব্যাপারী ডাঙ্গী গ্রামের লোকমান মাতুব্বরের বাড়ির কাছে কুমিরের মতো একটি প্রাণী দেখতে পান স্থানীয়রা। সেদিন এশার নামাজের পর মসজিদের মাইকে সতর্কবার্তাও প্রচার করা হয়।

খবর পেয়ে রাতেই চরভদ্রাসন থানা পুলিশের একটি টিম এলাকাটি পরিদর্শন করেছেন।

স্থানীয় বাসিন্দা মোস্তাফিজুর রহমান জানান, ‘বুধবার রাত ১১টার দিকে ওই গ্রামে গিয়ে দেখা যায়, লোকমান মাতুব্বরের বাড়ির কাছে একটি বাঁশের সাঁকোর নিচে কুমিরটি অবস্থান করছে। ১৫ থেকে ২০ মিনিট পরপর পানি থেকে মাথা উঠিয়ে আবার ডুবে যায় কুমিরটি।’

আরেক বাসিন্দা মোফাজ্জল ব্যাপারীর ছেলে সুজন জানান, কুমিরের বিষয়টি সন্ধ্যার পরে এলাকায় জানাজানি হয়। পরে এ ব্যাপারে মসজিদের মাইকে এলাকাবাসীকে সতর্ক করা হয়।

গ্রামের আরেক বাসিন্দা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কাউছার ব্যাপারী বলেন, কুমিরের খবর পেয়ে তিনি বিষয়টি প্রশাসনকে অবগত করেছেন। কিন্তু কুমিরটি উদ্ধারে প্রায় ২৪ ঘণ্টা হতে চললেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

বৃহস্পতিবার সকালে কুমিরের খোঁজে ওই গ্রামে গিয়ে দেখা যায়, আগের চেয়ে এক কিলোমিটার দূরে ভাটিতে তেলিডাঙ্গী এলাকার সিকদার ডাঙ্গী এলাকায় সেটি অবস্থান করছে। সেখানে কুমির দেখতে নানা বয়সী উৎসুক মানুষ রাস্তার দুই পাশে ভিড় করেছে।

স্থানীয়রা বলেন, ‘এই নদের পানিতে ছোট ছোট ছেলেমেয়েরা গোসল করার পাশাপাশি গবাদিপশু গোসল করানো হয়। এখনও কুমিরটি উদ্ধার না হওয়ায় আতঙ্কে রয়েছেন তারা।’

এ বিষয়ে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) মেহেদী মোর্শেদ বলেন, ‘বিষয়টি আমি বনবিভাগসহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। সংশ্লিষ্টরা শিগগিরই কুমিরটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে অবমুক্ত করবে। সেই সঙ্গে এলাকাবাসীকে আপাতত গোসল বা নদে নেমে অন্য কোনো কাজ করতে নিষেধ করা হয়েছে। এলাকাবাসীকে সতর্ক থাকতে নির্দেশ প্রদান করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com