রবিবার, ২১ Jun ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সিংড়ায় বিক্ষোভ

নাটোরের সিংড়ায় ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মুসল্লিরা।

শুক্রবার (১৩ অক্টোবর) বাদ জুমা পৌরসভার বিভিন্ন মসজিদ থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মুসল্লিরা বাসস্ট্যান্ড এলাকায় সমবেত হয়। পরে সিংড়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত পরিষদের ব্যানারে একটি বিশাল মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার বাসস্ট্যান্ডে ফিরে এসে পেট্রোল পাম্পের সামনে সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য দেন সিংড়া কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আলী আকবর, জামিয়া ইসলামিয়া হামিদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল্লাহ আল মাদানি, সিংড়া দমদমা আল জামেয়াতুল কোরআনিয়া মাদ্রাসার শিক্ষা সচিব ও সিংড়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত পরিষদের সভাপতি মাওলানা আকরাম হোসেন, মুফতি সুলতান মাহমুদ, মুফতি জাকারিয়া মাসউদ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com