রবিবার, ২১ Jun ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মানবতার কল্যাণে কবি আসাদ চৌধুরীর অবদান নতুন প্রজন্মকে জানাতে হবে : আ.আ.ম.স আরেফিন সিদ্দিক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বঙ্গবন্ধু পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. আ.আ.ম.স আরেফিন সিদ্দিক বলেছেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় ও মানবতার কল্যাণে কবি আসাদ চৌধুরী যে অবদান ও আদর্শ রেখে গেছেন, আমাদেরকে তা অনুসরণ ও অনুকরণ করতে হবে এবং নতুন প্রজন্মকে তা জানাতে হবে।
বাংলা সাহিত্যের খ্যাতিমান কবি আসাদ চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের উদ্যোগে ১৫ অক্টোবর বিকেলে ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে আলোচনা সভায় কবি আসাদ চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা কবি নাহিদ রোকসানা, কবি আসাদ কাজল, কবি মাসুদ আহমেদ, স্বপন কুমার সাহা, কবি এম আর মঞ্জু, কবি নাহিদ লিজা, আ.স.ম  মোস্তফা কামাল, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি মো. গনি মিয়া বাবুল প্রমুখ। অনুষ্ঠানে কবি আসাদ চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কবিতা পাঠ করা হয়।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত একজন নান্দনিক ও সৃজনশীল মানুষ ছিলেন কবি আসাদ চৌধুরী। তিনি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আজীবন কাজ করেছেন। তিনি নির্লোভ, নিরহংকার, দেশপ্রেমিক ও মানবিক মানুষ ছিলেন। কবিতা, প্রবন্ধ, ইতিহাস বিষয়ক গ্রন্থ লিখে তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তিনি আজীবন মানবতার কল্যাণে ও বাংলা সাহিত্যের উন্নয়নে কাজ করেছেন। তাঁর রচনাবলী নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে।
তারা বলেন, দেশীয় নান্দনিক সংস্কৃতির বিকাশ ও প্রসারে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সামাজিক অবক্ষয়রোধে কবি আসাদ চৌধুরীর রচনাবলির পাঠ অভ্যাস বাড়াতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com