বুধবার, ০৬ মে ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত ১১ জন মারা গেছে, আরো আক্রান্ত ২,৩৬৩ জন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে ১১ জন মারা গেছেন। এদের মধ্যে ঢাকা সিটিতে ৮ জন ও ঢাকার বাইরে ৩ জন।
আজ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ২ হাজার ৩৬৩ জন। এরমধ্যে ঢাকা সিটিতে ৫৩৭ জন এবং ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৮২৬ জন ভর্তি হয়েছে।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮ হাজার ১৭৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকা মহানগরীর সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৪১০ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ৫ হাজার ৭৬৪ জন রোগী।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ২ লাখ ৩৯ হাজার ৬১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে ৯২ হাজার ৫ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৪৭ হাজার ৬০৯ জন। এদিকে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ১ হাজার ১৬৯ জন মারা গেছেন। এদের মধ্যে ঢাকা সিটিতে ৭৩০ জন ও ঢাকার বাইরে ৪৩৯ জন মারা গেছেন।
অন্যদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ লাখ ৩০ হাজার ২৭১ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৮৮ হাজার ৮৬৫ জন এবং ঢাকার বাইরে দেশের বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ১ লাখ ৪১ হাজার ৪০৬ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ হাজার ৫১৪ জন।  এর মধ্যে ঢাকা সিটির ৬২৮ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৮৬ জন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com