রবিবার, ২১ Jun ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
খামার বাড়িতে বসেছে জুয়ার আসর। আয়োজনের কমতি ছিল না। একদিকে খাওয়া-দাওয়া, অন্যদিকে মদ পরিবেশন করছেন সুন্দরী নারীরা। এর মধ্যেই পুলিশের হানা। ভারতের দক্ষিণ দিল্লিতে এভাবেই প্রকাশ্যে এলো একটি গোপন ক্যাসিনো। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ওই জুয়ার আসরের আয়োজন করা হয়। ক্যাসিনোয় ঢোকার সময় ‘গুরুজি’ বললেই নিরাপত্তারক্ষীরা দরজা খুলে দিতেন।