সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

স্কয়ার ফার্মাসিউটিক্যালস কেনিয়া ইপিজেডের কারখানা পরিদর্শন কেনিয়ার প্রেসিডেন্টের

কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম সামোই রুটো সম্প্রতি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস কেনিয়া ইপিজেড লিমিটেডের কারখানা পরিদর্শন করেছেন। স্কয়ার ফার্মাসিউটিক্যালস কেনিয়া ইপিজেড লিমিটেডের প্রজেক্ট ডিরেক্টর অঞ্জন কুমার দাস তাকে অভ্যর্থনা জানান। অতিথিদের মধ্যে ছিলেন কেনিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী সুসান ওয়াফুলা নাখুমিচা, শিল্প বাণিজ্য ও বিনিয়োগমন্ত্রী রেবেকা মিয়ান, চিকিৎসাসেবা মন্ত্রণালয়ের ব্যক্তিগত সচিব হেরি কিমটাই, সংসদ সদস্য মিসেস এলিজাবেথ কাইলেমিয়া, স্কয়ার ফার্মাসিউটিক্যালস কেনিয়া ইপিজেড লিমিটেডের পরিচালক ড. ইরুকি কাইলেমিয়া, স্কয়ার ফার্মাসিউটিক্যালস কেনিয়া ইপিজেড লিমিটেডের চিফ ফার্মাসিস্ট ড. মারেতে এনজোকা এবং কেনিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মুহাম্মদ। —বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com