রবিবার, ২১ Jun ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন ঢাকায়

সোমবার (১৬ অক্টোবর) সকালে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

তিন দিনের সফরে আফরিন আখতার বিভিন্ন ইস্যুতে বৈঠক ছাড়াও রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করবেন।

আজিই পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। আগামীকাল মঙ্গলবার তিনি কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, রোহিঙ্গা সংকট ও জাতীয় নির্বাচন ইস্যুতে আলোচনা করতে বাংলাদেশে এসেছেন মার্কিন প্রতিনিধি। এছাড়া পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও আলোচনা করবে তিনি।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, আফরিন আক্তারের সফরে আলোচনায় নির্বাচন, ভারত প্রশান্ত মহাসাগরীয় কৌশল, অর্থনীতি, পরিবেশ, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যু গুরুত্ব পেতে পারে।

মূলত বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে সরব যুক্তরাষ্ট্র। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নানা পদক্ষেপ নিচ্ছে দেশটি। চলতি বছরে এজন্য নতুন ভিসানীতি দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে এবারের সফলে নির্বাচনের ইস্যুতে কোনো বার্তা দিতে পারেন বলে ধারণা কূটনৈতিক সূত্রগুলোর। এছাড়া ওয়াশিংটনের পক্ষ থেকে সংলাপের বার্তাও দিতে পারেন তিনি।

এর আগে গত বছরের মে মাসে ঢাকায় এসেছিলেন এই ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। ওই সময়ে তিনি ঢাকায় ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দেন। তার আগে ২০২২ সালের নভেম্বরে প্রথম ঢাকা সফর করেন আফরিন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com