বুধবার, ০৬ মে ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা ১৭ নভেম্বর

আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির জন্য বাংলাদেশ বার কাউন্সিলের নৈর্ব্যক্তিক পরীক্ষা আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে।
বার কাউন্সিলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বার কাউন্সিলের সচিব ওয়াহিদুজ্জামান শিকদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এমসিকিউ পরীক্ষা প্রয়োজনীয় সংখ্যক পরীক্ষা কেন্দ্র পাওয়া সাপেক্ষে আগামী ১৭ নভেম্বর শুক্রবার সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতে পরীক্ষার প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষায় প্রায় ৪০ হাজার এবারের পরীক্ষায় অংশগ্রহণ করবেন। বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতে তিন ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হয়। নৈর্ব্যক্তিক পরীক্ষায় উত্তীর্ণরা লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন। এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। এরপর চূড়ান্ত উত্তীর্ণরাই আইনজীবী হিসেবে সনদ পান। সনদ লাভের পর বিভিন্ন জেলা বার-এ যোগদান করে তারা আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতে পারেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com