বুধবার, ০৬ মে ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
আরো এক দফা পিছিয়েছে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের এমআরটি লাইন-৬ উদ্বোধনের দিন। নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৪ নভেম্বর।
আজ শুক্রবার (২০ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিডিউলজনিত কারণে উদ্বোধনের তারিখ পেছানো হয়েছে বলে জানান তিনি। এছাড়া অন্য কোনো কারণ নেই বলে উল্লেখ করেন আমিন উল্লাহ নূরী।
এর আগে গত ২০ আগস্ট সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, ২০ অক্টোবর মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে এক সমাবেশে জানান, ২৩ অক্টোবর এ অনুষ্ঠান আয়োজিত হবে।
তবে গত ৯ অক্টোবর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, ২০ অক্টোবর মেট্রোরেলের উদ্বোধনের সম্ভাব্য তারিখ ছিল, এখন সেটা ২৯ অক্টোবর চূড়ান্ত হয়েছে।
গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরদিন গণমানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।