রবিবার, ২১ Jun ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
ইলিশ ধরায় নিষেধাজ্ঞা কার্যকর করতে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১০ কেজি ইলিশ ও ২ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে নারায়ণগঞ্জ জেলা মৎস্য বিভাগ।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালায় মৎস্য বিভাগ।
ঢাকা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক এস এম রেজাউল করীম এই অভিযানে নেতৃত্ব দেন।
জেলা মৎস্য কর্মকর্তা ড. ফজলুল কাবির জানান, সকাল থেকে মেঘনা নদী ও তীরবর্তী বিশনন্দী, চৈতনকান্দা, টেটিয়া, দয়াকান্দা, খাগকান্দা ও কালাপাহাড়িয়া এলাকায় অভিযান চলে। এ সময় জেলেদের কাছ থেকে ২ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। আড়াইহাজারের বিশনন্দী ফেরিঘাটে জব্দ করা কারেন্ট জাল উপস্থিত জনতার সামনে পুড়িয়ে দেওয়া হয়। জব্দকৃত ইলিশ এতিমখানায় দেওয়া হয়। অভিযানের খবর পেয়ে জেলেরা পালিয়ে যায়।
মৎস্য বিভাগের এই বিশেষ অভিযানে আরো অংশ নেন মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক ড. শহীদুল ইসলাম ভূইয়া, আড়াইহাজার উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মাহমুদা আক্তার ও খাগকান্দা নৌ-পুলিশ ফাড়ি ইনচার্জ মো. আসাদুজ্জামান।