মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নভেম্বরেই বলিউডে অভিষেক মিমির

ভারতজুড়ে চলছে শারদীয় উৎসব। দুর্গাপূজার আনন্দে সবাই যখন মগ্ন, ঠিক সেই সময়ে আরও একটি খুশির খবর দিলেন টলিউডের আলোচিত নায়িকা ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী। তিনি তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সুখবরটা দিলেন। সুখবরটি হচ্ছে, আগামী মাসেই বলিউডে পা রাখতে চলেছেন মিমি। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের হাত ধরে তিনি যে বলিউডে পা রাখতে চলেছেন, সেই খবর এরই মধ্যে সবাই জেনেছেন। তবে এবার ঘোষণা হলো তার সেই সিনেমা মুক্তির তারিখ।

আগামী মাসের শুরুতেই (৩ নভেম্বর) বড়পর্দায় মুক্তি পাচ্ছে ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’ সিনেমাটি। এটি নির্মাণ করছেন শিবপ্রসাদ ও নন্দিতা। তাদেরই সিনেমা ‘পোস্ত’র গল্প নিয়ে তৈরি হয়েছে এটি।

বাংলায় এ সিনেমায় দেখা গিয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, মিমি চক্রবর্তী, যীশু সেনগুপ্ত, সোহিনী সেনগুপ্তকে। সেই সিনেমার গল্প নিয়েই হিন্দিতে তৈরি হয়েছে ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’। বাংলায় যে ভূমিকায় অভিনয় করেছিলেন মিমি, হিন্দিতেও সেই ভূমিকায় দেখা যাবে তাকে। একটি শিশুকে নিয়ে আবর্তিত হয়েছে সিনেমার কাহিনি। তার মায়ের ভূমিকাতেই দেখা যাবে মিমিকে।

এ সিনেমায় অন্যান্য ভূমিকায় রয়েছেন পরেশ রাওয়াল, নীনা কুলকার্নিসহ অনেকেই। উইন্ডোজ ও ভায়াকম স্টুডিওর যৌথ প্রযোজনায় মুক্তি পাবে এ সিনেমা। এখন পর্যন্ত মুক্তির দিন ধার্য করা হয়েছে ৩ নভেম্বর। সেইদিনই বড়পর্দায় ভারতজুড়েমুক্তি পাবে সিনেমাটি।

অন্যদিকে পূজায় মুক্তি পেয়েছে শিবপ্রসাদ-নন্দিতার প্রথম থ্রিলার ঘরানার সিনেমা ‘রক্তবীজ’। এ সিনেমাতেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে মিমিকে। এতে তার সঙ্গে রয়েছেন আবির চট্টোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, অনুসূয়া সরকার, সত্যম ভট্টাচার্য্য, দেবলীনা কুমার প্রমুখ। মুক্তির পরে প্রশংসিত হয়েছে এ সিনেমাটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com