রবিবার, ২১ Jun ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

চুয়াডাঙ্গার জীবননগরে মিনিস্টার গ্রুপের ২০৭ তম শো রুমের উদ্বোধন

দেশের অন্যতম বৃহৎ ইলেক্ট্রনিক্স কো¤পানি মিনিস্টার গ্রুপের ২০৭ তম শো রুমের উদ্বোধন করা হয়েছে চুয়াডাঙ্গার জীবননগরে। শনিবার বিকাল ৫টায় জীবননগর-কালিগঞ্জ রোডে পশু হাসপাতাল এর সামনে শো রুমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শো রুমটি শুভ উদ্বোধন করেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান।

এ সময় তিনি বলেন, ‘উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশেই বিশ্বমানের ইলেক্ট্রনিক্স পণ্য তৈরি করছে মিনিস্টার গ্রুপ। এসব পণ্য সুলভ মূল্যে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন তারা। আজকে আমাদের জীবননগর উপজেলা শহরে মিনিষ্টার পন্যের একটি শো রুম উদবোধন হলো। এটি খুবই ভালো খবর। তবে ক্রেতাদের সব্বোর্চ গুরুত্ব দিয়ে দেখতে হবে। কথা-কাজের সাথে মিল রাখতে হবে। পন্যের গ্যারান্টি-ওয়ারেন্টির বিষয়টি নিশ্চিত করতে হবে।’

মিনিষ্টার গ্রুপের কর্মকর্তারা বলেন,‘ মিনিষ্টার গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ, সিআইপি আপনাদের চুয়াডাঙ্গা জেলার কৃতি সন্তান। দেশ ও মানুষের কল্যানে কাজ করাই তার ব্রত। ‘আমার পন্য আমার দেশ গড়ব বাংলাদেশ’-এই শ্লোগান বুকে ধারন করে মিনিস্টার গ্রুপ দেশের প্রতিটি প্রান্তে সুলভ মূল্যে সর্বাধুনিক প্রযুক্তির ইলেক্ট্রনিক্স পণ্য পৌঁছে দিতে অবিরাম কাজ করে চলেছে। তারই ধারাবাহিকতায় দেশী পণ্যের মাধ্যমে সর্বোচ্চ সেবা প্রদান করার অঙ্গিকার নিয়ে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় কালিগঞ্জ রোডে পশু হাসপাতাল এর সামনে কোম্পানীর ২০৭ নম্বর শো রুম উদ্বোধন করা হলো।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম ঈশা, চুয়াডাঙ্গার জীবননগর থানার অফিসার ইনচার্জ এস. এম. জাবীদ হাসান, জীবননগর প্রেস ক্লাবের সভাপতি ও প্রাক্তন বাজার কমিটির সভাপতি এম আর বাবু, ইলেক্ট্রনিক্স দোকান মালিক সমিতির সভাপতি মোঃ ছানোয়ার হোসাইন, সেক্রেটারি মোঃ কাজী খালিদ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন মিনিস্টার গ্রুপের শো-রুম বিভাগের সহকারী মহা-ব্যবস্থাপক মোঃ সাহাদুজ্জামান, ডিভিশনাল ম্যানেজার মোঃ আব্দুল লতিফসহ কো¤পানির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ । শো রুম উদ্বোধন উপলক্ষে ক্রেতা সাধারণের জন্য বিশেষ ছাড় ও অফার ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com