রবিবার, ২১ Jun ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
বাংলাদেশে অটোমোবাইল সেক্টরের স্বনামধন্য, সু-প্রতিষ্ঠিত ও শীর্ষস্থানীয় মোটরসাইকেল আমদানীকারক, প্রস্তুতকারী, সংযোজনকারী ও বাজারজাতকারী প্রতিষ্ঠান উত্তরা মোটর্স লিমিটেড বাংলাদেশে মোটরসাইকেল বিক্রয় ও বিপননে এককভাবে ৪৬% মার্কেট শেয়ারের অধিকারী। বর্তমানে বাংলাদেশের রাস্তায় পঁচিশ লক্ষেরও অধিক সংখ্যক বাজাজ মোটরসাইকেল চলাচল করছে।
উত্তরা মোটর্স সবচেয়ে জনপ্রিয় ও সর্বাধিক বিক্রিত বাজাজ মোটরসাইকেল দীর্ঘ ৪ দশকেরও বেশি সময় ধরে সমগ্র দেশব্যাপী ১৫টি শাখা অফিস, ৪০০ এর অধিক মোটরসাইকেল থ্রী এস ডিলার এর মাধ্যমে বাজারজাত ও প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান এর মাধ্যমে থানা/গ্রামগঞ্জে বিক্রোয়োত্তর সেবা প্রদান নিশ্চিত ও সহজলভ্য করে আসছে। গত ১৭ই অক্টোবর ২০২৩ তারিখে খুলনায় উত্তরা মোটর্স এর বার্ষিক ডিলার কনফারেন্স’২৩ অনুষ্ঠিত হয় ।