রবিবার, ২১ Jun ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রত্নাই সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত গরু ব্যবসায়ীর নাম নুরুজ্জামান। তিনি উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই গ্রামের তসলিম উদ্দিনের ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আকালু জানান, ১০ থেকে ১৫ জনের একটি গরু ব্যবসায়ীর দল চোরাইপথে গতরাতে গরু আনতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় বিএসএফ সোনামতি ক্যাম্পের সদস্যরা তাদেও লক্ষ্য তরে গুলি চালায়। এতে নুরুজ্জামান নিহত হয়। অন্যরা পালিয়ে যায়। বর্তমানে নুরুজ্জামানের মরদেহ ভারতের অভ্যন্তরে ইসলামপুরে বিএসএফের কাছে রয়েছে।

ঠাকুরগাঁও বিজিবি ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মদ বলেন, আজ সোমবার বিকেলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠক হবে। বৈঠক শেষে জানা যাবে প্রকৃত ঘটনা বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com