রবিবার, ২১ Jun ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা রুখে দিয়েছে র‍্যাব

দুর্গাপূজাকে কেন্দ্র করে কয়েকটি স্থানে একটি স্বার্থান্বেষী মহল অপ্রীতিকর ঘটনা ঘটানোর মাধ্যমে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করেছিল। তবে তাদের পরিকল্পনা রুখে দেওয়া হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

সোমবার বেলা পৌনে ১২টায় বনানীর একটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

দেশের কয়েকটি স্থানে একটি স্বার্থান্বেষী মহল অপ্রীতিকর ঘটনা ঘটানোর মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টের চেষ্টা করেছিল জানিয়ে মঈন বলেন, ‘অন্যান্য সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে র‍্যাব এই অপচেষ্টা নস্যাৎ করতে সক্ষম হয়েছে। এ বিষয়ে র‍্যাবের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। যেসব দুষ্কৃতিকারী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করেছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে। আমরা এ বিষয় নিয়ে কাজ করছি।’

তিনি বলেন, একটি চক্র গুজব রটিয়ে প্যানিক সৃষ্টি করেন। এর মাধ্যমে নাশকতা ও সহিংসতা করার চেষ্টা করে। তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে কাজ করছি।

র‍্যাব মুখপাত্র বলেন, ‘দুর্গাপূজাকে কেন্দ্র করে র‍্যাব দেশজুড়ে বিশেষ নিরাপত্তা নিয়েছে; যাতে নির্বিঘ্নে এই উৎসব শেষ হয়। প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপের নিরাপত্তায় র‍্যাবের চারহাজারের বেশি সদস্য নজরদারি করছে। দেশব্যাপী তিন শতাধিক টহলদল কাজ করছে, যাতে এই উৎসবকে কেউ বানচাল করতে না পারে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে র‍্যাবের চেকপোস্ট স্থাপন করা হয়েছে। গোয়েন্দারা মাঠে কাজ করছে।’

র‍্যাবের স্পেশাল ডগ স্কোয়াড দিয়ে সুইপিং চলছে জানিয়ে কমান্ডার মঈন বলেন, ‘যেখানেই প্রয়োজন হচ্ছে সেখানেই পূজা কমিটির আহ্বানে র‍্যাব সদস্যরা কাজ করছেন। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় র‍্যাবের স্পেশাল টিম প্রস্তুত রাখা হয়েছে। এলিট ফোর্সের হেলিকপ্টার প্রস্তুত আছে। দেশের সব কিছু আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’

এখন পর্যন্ত কোনও নাশকতা বা জঙ্গি হামলার পরিকল্পনা নেই জানিয়ে কমান্ডার মঈন বলেন, ‘জঙ্গি হামলার কোনও সম্ভাব্য তথ্য আমাদের কাছে নেই। তবে আমরা আত্মতুষ্টিতে ভুগছি না।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com