রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
ঢাকায় ২৮ অক্টোবর কয়েকটি দলের রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে আমিনবাজারসহ রাজধানীর প্রবেশমুখগুলো তল্লাশি করছে আইনশৃঙ্খলা বাহিনী। আগামীকালের রাজনৈতিক কর্মসূচিতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঢাকার বেশ কয়েকটি প্রবেশমুখে তল্লাশিচৌকি বসিয়েছে তারা।
শুক্রবার (২৭ অক্টোবর) ভোর থেকে ঢাকা-আরিচা মহসড়কের আমিনবাজার এলাকায় চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম শুরু করে পুলিশ।
সকালে আমিনবাজার এলাকায় দেখা যায় পুলিশ ঢাকামুখী যানবাহনে তল্লাশি চালাচ্ছে। এ সময় যানবাহন থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করতে দেখা যায় তাদের।
পুলিশ জানায়, ২৮ অক্টোবর বড় দুটি রাজনৈতিক দলের সমাবেশ হওয়ার কথা রয়েছে। তবে তাদের ঢাকার কোনো সড়কে সমাবেশ করতে দেয়া হবে না।