রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রাজধানীতে মহাসমাবেশ: মহাসড়কে চেকপোস্ট থাকায় ট্রেনে ঢাকা যাচ্ছে নেতাকর্মী

শনিবার (২৮ অক্টোবর) সকালে জয়দেবপুর রেলওয়ে জংশনে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। এসব যাত্রীদের বিএনপি ও জামায়াতের কর্মীরাও রয়েছে। ট্রেন থামলেই তারাহুরা করে ট্রেনে উঠে যাচ্ছেন তারা। ট্রেনের বগিতে ঠাঁই না পেয়ে তারা ট্রেনের ছাদে উঠেছেন তারা। এখনো অসংখ্য লোক স্টেশনে অপেক্ষা করছেন। তারা ট্রেনের ছাদে স্লোগান দিতে দিতে যাচ্ছেন।

যাত্রীদের সঙ্গে কথা বলে দেখা যায় তারা অধিকাংশ ঢাকার সমাবেশের যাত্রী। তারা সকাল হতে গাজীপুর ও আশপাশের এলাকা থেকে স্টেশনে অবস্থান নিয়েছেন। মহাসড়ক পরিবহন সংকট, পাশাপাশি চেকপোস্ট থাকায় তারা ট্রেনে যাচ্ছে। ট্রেনের ভিতরে জায়গা না থাকায় ট্রেনের দরজায় ঝুলে ও ছাদে ওঠে নেতাকর্মীদের যেতে দেখা গেছে ।

ট্রেন যাত্রী আনোয়ার হোসেন বলেন, তিনি গাজীপুর জেলা বিএনপি এক কর্মী। তিনি বলেন, দলের নির্দেশে ঢাকা যাচ্ছি। মহাসড়কে তল্লাশি আছে এজন্য ট্রেনে যাচ্ছি। আমাদের অনেকেই শুক্রবারই চলে গেছে। আমরা ২০ জন ট্রেনে যাচ্ছি। আমাদের মতো হাজার হাজার নেতাকর্মী বিভিন্ন ভাবে বিভিন্ন পথে সমাবেশে যাচ্ছে।

অপরদিকে বড় রাজনৈতিক দলগুলোর সমাবেশকে ঘিরে শুক্রবার দুপুর থেকেই ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়নসিংহ মহাসড়কে গণপরিবহন অনেকটাই কমে যায় । স্বাভাবিকের চেয়েও যানবাহন কম থাকায় ভোগান্তিতে ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ দুই মহাসড়কে চলাচলকারী যাত্রী ও পথচারীরা। মহাসড়কের বিভিস্ন স্থানে বসানো হয়ে পুলিশের তল্লাশী চৌকি । সেখানে যাত্রীদের তল্লাশি করা হচ্ছে।

গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশের উপকমিশনার মো. আলমগীর হোসেন বলেন, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আমাদের ট্রাফিক বিভাগ থেকে কোথাও চেকপোস্ট বসানো হয়নি। যেগুলো রয়েছে তা সংশ্লিষ্ট থানার আওতায় পরিচালিত হচ্ছে। আমাদের যেখানে যখন দরকার আমরা তাদের সহযোগিতা করছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com