সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
গ্রেফতারের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে তাকে আটক করে পুলিশ। ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশের ওপর হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র ছিনিয়ে নেয়ার মামলায় পরে তাকে গ্রেফতার দেখানো হয়। মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপি-জামায়াতের আট শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। দল দুটি বলছে, গতকাল সারা দেশ থেকে তাদের নয় শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ঢাকায় বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতার বাসায় তল্লাশি চালানো হয়েছে।