সোমবার, ১৫ Jun ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

অগ্নিসংযোগ ঠেকাতে দূরপাল্লার বাস ছাড়বে র‍্যাবের প্রহরায়

বিএনপির চলমান অবরোধে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঠেকাতে দূরপাল্লার বাসগুলো ঢাকা ছাড়বে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) প্রহরায়। কয়েকটি কোম্পানির বাস একটি নির্দিষ্ট সময়ে একত্রে করে এই সেবা দেওয়া হবে। এ জন্য বাসমালিকদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে।

খন্দকার আল মঈন বলেন, ‘অবরোধের সময় দেশব্যাপী র‍্যাবের ৪৬০টি টহল দল রয়েছে। আমরা সম্মিলিত টহল দিচ্ছি এবং আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। পাশাপাশি পণ্য ও যাত্রী পরিবহনের জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। বিভিন্ন দূরপাল্লার পরিবহনগুলোর মালিকদের সঙ্গে আমরা সমন্বয় করছি। দূরপাল্লার বাসগুলোকে একটি নির্দিষ্ট সময়ে স্কট দিয়ে আমরা গন্তব্যে পৌঁছে দেব।’

এ সময় তিনি ঢাকা ও আশপাশের পোশাক কারখানার শ্রমিকদের আন্দোলন ও সহিংসতা নিয়েও কথা বলেন। তিনি বলেন, ‘গত শনিবারে র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আমরা বেশ কয়েকজন ঢাকা, গাজীপুর, সাভার, কালিয়াকৈরসহ বিভিন্ন এলাকায় যেখানে বিপুল পরিমাণে গার্মেন্টস রয়েছে সেখানে পরিদর্শন করেছি। গার্মেন্টস সেক্টরকে নষ্ট করার জন্য যারা সহিংসতা ও নাশকতা করেছে তাদের বিরুদ্ধে আমরা কঠোর বার্তা দিয়েছি।’

খন্দকার আল মঈন আরও বলেন, ‘যারা গার্মেন্টস শ্রমিক কিংবা কর্মী না বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট, গার্মেন্টসে অরাজকতা করে বা উসকে দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়—এমন কয়েকজনকে আমরা আটক করেছি। আমাদের এই কঠোর বার্তার কারণে এবং যারা পেছন থেকে উসকে দিচ্ছিল, তাদের আটকের ফলে গার্মেন্টস সেক্টরে কিছুটা শান্তি বিরাজ করছে। গার্মেন্টস শ্রমিক ও কর্মীরা নিরাপদে কাজ করছেন।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com