সোমবার, ১৫ Jun ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কক্সবাজারে রেল হার মানিয়েছে স্বপ্নকেও: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দোহাজারী-কক্সবাজার রেল চলাচল এবং ঝিনুকের আদলে নির্মিত সৈকতনগরী কক্সবাজার রেল স্টেশন উদ্বোধন এ অঞ্চলসহ সারা দেশের মানুষের স্বপ্নকে হার মানিয়েছে।

শনিবার (১১ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী কর্তৃক এই নতুন ১০০ কিলোমিটার রেলপথ ও কক্সবাজার রেল স্টেশন উদ্বোধনের পর তথ্যমন্ত্রী ও চট্টগ্রাম-৭ আসনের এমপি হাছান ট্রেনে বসে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াদা করেছিলেন কক্সবাজার পর্যন্ত ট্রেন নিয়ে আসবেন, আজ সেই ওয়াদা পূর্ণ হলো, কক্সবাজার পর্যন্ত ট্রেন চলাচল শুরু হলো।

কক্সবাজারে এমন একটি ‘আইকনিক’ রেল স্টেশনের কথা কেউ স্বপ্নেও ভাবেনি, উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, আমি ইউরোপে পড়াশোনা করেছি, সেখানেও এত সুন্দর রেলস্টেশন খুব কম আছে। সুতরাং এটি কক্সবাজারসহ সারা দেশের মানুষের স্বপ্নকে হার মানিয়েছে।

এ সময় তিনি বৃহত্তর চট্টগ্রামের মানুষ হিসেবে সবাইকে ট্রেনে কক্সবাজার আসার জন্য আমন্ত্রণ জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com