সোমবার, ১৫ Jun ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউইউ প্রতিনিধি দল

ক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মিঃ চার্লস হোয়াইটল”র নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

গতকাল সোমবার (১৩ নভেম্বর) ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৪ পরিদর্শন করেন।

দলের অন্য সদস্যরা হলেন ইইউ ব্রাসেলস-এশিয়া ও প্যাসিফিক”র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক পাওলা পাম্পালোনি, ডিভিশনের ডেপুটি হেড অফ সাউথ এশিয়া মনিকা বাইলাইট ও ইকো বাংলাদেশ”র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট মাইক আহর্ন। উখিয়াস্হ ১৪ এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো: ইকবাল জানান, ইইউ রাষ্ট্রদূতের নেতৃত্বে প্রতিনিধি দলটি সোমবার সকালে রোহিঙ্গা ক্যাম্প-৪ এ অবস্থিত ইউএনএইচসিআর পরিচালিত রোহিঙ্গাদের ডাটা রেজিষ্ট্রেশন সেন্টার, ইউনিসেফ এর অর্থায়নে এনজিও সংস্থা একটেড পরিচালিত কমিউনিটি বেইসড প্রোটেকশন সেন্টার ও লার্নিং সেন্টার এবং ডব্লিউএফপি পরিচালিত ই-ভাউচার আউটলেট পরিদর্শন করেন।

এ সময় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের কর্মকর্তা জাতিসংঘের সনাতিক বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের প্রতিনিধি ও ক্যাম্প ইনচার্জ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com