রবিবার, ১৪ Jun ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

জিম্মিদের বিনিময়ে যুদ্ধবিরতির অনুমোদন দিল ইসরায়েল

৫০ জন জিম্মির বিনিময়ে গাজা উপত্যকায় চার দিন যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছিল হামাস, তা আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। স্থানীয় সময় বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সরকার।  কাতারের মধ্যস্থতায় এক আলোচনা বৈঠকের পর এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন। খবর রয়টার্স।

গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলায় বেশিরভাগই প্রাণ হারিয়েছেন নারী ও শিশুরা। ফলে জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন মানবতাবাদী সংস্থা যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছিলেন।

৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে গাজায় এখন পর্যন্ত ১৪ হাজার ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। হামাসের হামলায় ১ হাজার ২০০ জন ইসরায়েলি মারা গেছে বলে জানিয়েছে দেশটি। ইসরায়েলের দাবি জিম্মি হিসেবে আটক হয়েছেন ২০০ জনেরও বেশি ইসরায়েলসহ বিভিন্ন দেশের নাগরিক।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com