মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শরিক দলগুলোর জন্য কিছু রাখিনি। আমাদের আসন আমরা ঠিক করেছি। তিনশ আসনেই আমরা মনোনয়ন দেব। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, মনোনয়ন বোর্ড আজ রংপুর ও রাজশাহী বিভাগের ৬৯ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে। এর মধ্যে রংপুর ও রাজশাহীতে যথাক্রমে ৩১ ও ৩৬টি আসনে প্রার্থী ঠিক করা হয়েছে। তবে সব বিভাগে প্রার্থী চূড়ান্ত না হওয়া পর্যন্ত ফল প্রকাশ করব না। সব একসাথে প্রকাশ করব।
তবে আজকের মনোনয়ন বোর্ডের সভায় খুলনা বিভাগের প্রার্থী চূড়ান্ত হয়নি। আগামীকাল শুক্রবার সকাল ১০টায় আবার বসবে দলটির মনোনয়ন বোর্ডের সভা।