রবিবার, ১৪ Jun ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মিয়ানমার সীমান্তে পণ্যবহরে আগুন, যৌথ সামরিক মহড়ার ঘোষণা চীনের

মিয়ানমারের সঙ্গে সীমান্তে ‘মহড়া’ শুরু করবে চীন। আজ শনিবার (২৫ নভেম্বর) এক সোশ্যাল মিডিয়া পোস্টে এ তথ্য জানিয়েছে বেইজিং। দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিবেশী দেশটিতে পণ্যবাহী ট্রাকের একটি কনভয়ে আগুনের ঘটনার একদিন পর এ ঘোষণা এল।

মিয়ানমারের রাষ্ট্রীয় মিডিয়া সীমান্তের কাছাকাছি এলাকায় ওই হামলার জন্য বিদ্রোহীদের দায়ী করে। এর আগে সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল চীন। সীমান্তে স্থিতিশীলতার বিষয়ে আলোচনার জন্য মিয়ানমারের রাজধানীতে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দেখাও করেছিলেন চীনের পদস্থ কর্মকর্তারা।

চীনের পিপলস লিবারেশন আর্মির থিয়েটার কমান্ডের পক্ষ থেকে বলা হয়, এ মহড়ায় সৈন্যদের দ্রুত চলাচল, সীমান্ত বন্ধ ও আগুনের ঘটনায় সাড়া দেয়ার সক্ষমতা পরীক্ষা করা হবে। তবে সংক্ষিপ্ত এ বিবৃতিতে মহড়ার সময় বা সৈন্য সংখ্যার কোনো বিবরণ নেই।

মিয়ানমারে বিদ্রোহীদের আক্রমণ কয়েক দশক ধরে চলমান রয়েছে। তবে ২০২১ সালে সেনা অভ্যূত্থানের মাধ্যমে গণতন্ত্রপন্থীদের ক্ষমতাচ্যুত করার পর তা নতুন মোড় নিয়েছে। সমন্বিত আক্রমণের মুখে মিয়ানমারের সামরিক বাহিনী অনেক অঞ্চলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে।

জাতিসংঘ বলছে, মিয়ানমারের এ সংঘাতে ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com