রবিবার, ১৪ Jun ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
বিনোদন সাংবাদিকদের সঙ্গে চলমান দ্বন্দ্বের অবসান ঘটনোর জন্য অবশেষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে দুঃখ প্রকাশ করলেন সর্বসম্প্রতি সমালোচিত অভিনয়শিল্পী তানজিন তিশা। আজ দুপুরে তিনি এই দুঃখ প্রকাশ করেন।
তিশা বলেন, এর মধ্যে আমার ফোন-রেকর্ড (আমার অনুমতি ছাড়া) প্রচার করা হয়েছে তা শুনে অন্যান্য সাংবাদিকরা রেগে যায় এবং প্রতিবাদ করে—যা খুবই যৌক্তিক। তবে আমাকে এবং আমার পরিবারকে নিয়ে অনেকেই অসত্য, মনগড়া, আজেবাজে সংবাদ ও লেখা সোশাল মিডিয়ায় লেখেন যা একজন নারীর জন্য অনেক অসম্মানজনক। অনেকে আমি ছাড়াও অন্য অনেক শিল্পীদের সাইবার বুলিং, হুমকি ও নানা কুৎসা রটনা করতে থাকেন।
তানজিন তিশা আরও বলেন, এসব দেখে আমি ডিবি ডিএমপিতে অভিযোগ করতে আসি। সেখানে গণমাধ্যমের পক্ষ থেকে আমাকে প্রশ্ন করা হলে আমি তামিমের নাম নিই এবং তামিমের সঙ্গে প্রতিষ্ঠানের নাম নিয়ে ফেলি, যা উদ্দেশ্যমূলক ছিল না। সে জন্য আমি প্রতিষ্ঠানের কাছে দুঃখ প্রকাশ করছি।
‘আমাদের মাঝে সকল ভুল বোঝাবুঝির অবসান হয়েছে’ জানিয়ে তিশা বলেন, আমি পুলিশের কাছে করা অভিযোগ তুলে নিচ্ছি। তবে যারা আমার এবং আমার পরিবারকে ঘিরে অসত্য ও অসম্মানজনক নিউজ ও লেখা প্রকাশ করেছেন তারাও তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হবেন এবং লেখাগুলো সরিয়ে নেবেন—সেটাও আমি প্রত্যাশা করি।
সবশেষে তানজিন তিশা মূলধারার সংবাদমাধ্যম ও সাংবাদিকদের কাছে আশা প্রকাশ করে বলেন, ‘সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা প্রতিহত করতে’ তারা শিল্পীদের পাশে থাকবেন।