রবিবার, ১৪ Jun ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এখানে তিনটি কবর, জীবন সুন্দর, মৃত্যু যে বড় সুন্দর : পরীমণি

সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। অবশ্য চিত্রনায়ক রাজের সঙ্গে বিচ্ছেদের পর তিনি আর তেমন আলোচনায় নেই। সামাজিক মাধ্যমে তেমন সক্রিয় নন এখন তিনি। তবে নানাকে হারিয়ে ভেঙে পড়েছেন এই আলোচিত নায়িকা।

জানা যায়, পরীমণির প্রিয় নানা ভাই শামসুল হক গাজী ২৪ নভেম্বর মারা যান। পরীমণির সঙ্গেই থাকতেন তিনি। ছোটবেলায় মা-বাবা হারানো পরীমণিকে এই মানুষটি সবচেয়ে বেশি ভালোবাসা দিয়েছেন।

শনিবার সকালে ফেসবুকে পরীমণি লিখেছেন, ‘এই জীবনে আমার নানার মতন কেউ আমাকে ভালোবাসে নাই আর।’

পরীমণি তার নানার কবরের পাশে বসে আছেন। এমন কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘এই কবরস্থানে এখন তিনটা কবর। প্রথমটা আমার মায়ের। তারপর নানি আর এই যে আমার জানের মানুষটার কবর। নানু মরে যাওয়ার আগে নিজেকে আমার এতিম লাগে নাই কোনো দিন। এই জীবনে আমার নানার মতন কেউ আমাকে ভালোবাসে নাই আর। আজ হয়তো এই পরিবারের সবার থেকে ভেঙে পড়ার কথা ছিলো আমার। কিন্তু আমার নানা আমাকে সবার বট গাছ করে দিয়ে গেছে।

তিনি আরো লিখেন, ‘এর থেকে বড় কোনো শোক আমার আর আসবে না। যদি আসে সব শোক সহ্য করার ক্ষমতা আল্লাহ আমাকে দিবেন এটা আমার নানুর দোয়া।’

‘জীবন সুন্দর। মৃত্যু যে বড় সুন্দর।’ সবশেষে লিখেছেন এই নায়িকা।

মাত্র তিন বছর বয়সে মা হারানোর পর পিরোজপুরে নানা শামসুল হক গাজীর কাছেই বেড়ে ওঠেন পরীমনি। নানার তত্ত্বাবধানে থেকেই তিনি এসএসসি ও এইচএসসি পাস করেন। মা-বাবার স্নেহ পরীমণি তার নানার কাছেই পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com