সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

নিপুণের নেতৃত্বে রাজধানীতে বিএনপির মিছিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল বাতিল, সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারসহ একদফা দাবিতে সপ্তম দফায় দেশব্যাপী ৪৮ ঘন্টার অবরোধ চলছে।

অবরোধের প্রথম দিনে আজ রোববার রাজধানীতে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে মিছিল হয়। সকালে পরিবাগ এলাকায় এই মিছিল হয়। মিছিলটি মোতালেব প্লাজা থেকে শুরু হয়ে বিভিন্ন

সড়ক প্রদক্ষিণ শেষে পরিবাগ প্রিয় প্রাঙ্গণের সামনে গিয়ে শেষ হয়। দক্ষিণ কেরানীগঞ্জসহ ঢাকা জেলার শতাধিক বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী এই মিছিলে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com