রবিবার, ১৪ Jun ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ফতুল্লায় গণপিটুনীতে ছিনছাইকারী নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় এবার ছিনতাই করতে গিয়ে কৃষ্ণা (৩৫) নামে এক চিহ্নিত ছিনতাইকারীকে গণপিটুনী দিয়ে হত্যা করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টায় ফতুল্লার পশ্চিম দেওভোগ পূর্বনগর এলাকায় এঘটনা ঘটেছে।

নিহত কৃষ্ণা ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকার শ্রী চন্দ্র সেনের পুত্র। সে একজন পেশাদার ছিনতাইকারী।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে কৃষ্ণা সহ তার লোকজন এক লোকের কাছ থেকে ছিনতাই করছিলেন। এসময় ঐ লোকটির ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদেরকে ধাওয়া করলে সঙ্গীরা পালিয়ে গেলেও কৃষ্ণাকে গতিরোধ করে এবং স্থানীয় লোকজন বাশ ও লাঠি দিয়ে গণপিটুনী দিয়ে তাকে হত্যা করা হয়।

তারা আরো জানান, কৃষ্ণা তার ৫/৬ জন সঙ্গী নিয়ে ইজিবাইক দিয়ে দেওভোগসহ আশপাশের এলাকায় ছিনতাই করেন। অনেকেই প্রতিবাদ করে কৃষ্ণার হুমকির শিকার হয়েছে। এতে অনেক দিন ধরেই এলাকাবাসী কৃষ্ণার উপর ফুসে রয়েছে। তার পরও কোন প্রতিবাদ করার সাহস পায় না। যার কারনে আরো বেপরোয়া হয়ে উঠে। শনিবার রাতে একজনকে আটক করে ছিনতাই করার সময় ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ, (ওসি) নূরে আজম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির বিরুদ্ধে কয়েকটি থানায় একাধীক মামলা রয়েছে। কারা হত্যা করেছে তাদের সনাক্ত করার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com