মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
২৪ ঘণ্টায় দেশজুড়ে ১০টি যানবাহনে আগুন দেয়া হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস মিডিয়া সেল। গতকাল রোববার (২৬ নভেম্বর) সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টার মধ্যে এসব ঘটনা ঘটে।
আজ সোমবার সকালে ফায়ার সার্ভিসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির ডাকা সপ্তম দফা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে ‘উচ্ছৃঙ্খল জনতা’ ১০টি গাড়িতে আগুন দিয়েছে। এর মধ্যে একটি করে আগুনের ঘটনা ঘটেছে ঢাকা সিটি, নওগাঁ, কিশোরগঞ্জ, খাগড়াছড়ি, দিনাজপুর, রাজশাহী ও সিলেটে। এছাড়া নাটোরে তিনটি বাসে পুড়িয়ে দেয়া হয়।
এসব ঘটনায় পাঁচটি বাস, চারটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান পুড়েছে। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ও ৭৫ জন কর্মী।