রবিবার, ১৪ Jun ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সংসদ নির্বাচন: গাজীপুরে ব্যানার-ফেস্টুন উচ্ছেদ অভিযান শুরু

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনে সম্ভাব্য প্রার্থীগণের অনুমোদন বিহীন ব্যানার ফেস্টুন অপসারণে অভিযান শুরু করেছে গাজীপুর রিটার্নিং কর্মকর্তা। উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেছে গাজীপুর সিটি কর্পোরেশন।

গাজীপুর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জাতীয় নির্বাচন উপলক্ষে বেশ কিছুদিন ধরে সম্ভাব্য প্রার্থীরা প্রচার প্রচারণা চালিয়ে আসছিলেন। এসব ব্যানার পোস্টার লাগানো আচরণবিধি লঙ্ঘনের পর্যায়ে পরে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুয়ায়ি ৩০নভেম্বর পর্যন্ত নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র উত্তোলন ও জমা দিতে হবে। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর। প্রতীক বরাদ্দের পরই প্রার্থীরা প্রচার-প্রচারনা চালাতে পারবে বলেন, সহকারি রিটার্নিং কর্মকর্তা এএইচএম কামরুল ইসলাম। এর আগে নির্বাচনী প্রচার-প্রচারনা নিষিদ্ধ।

এ অবস্থায় গাজীপুর জেলার বিভিন্ন স্থানে সম্ভাব্য প্রার্থীগণের বিভিন্ন শুভেচ্ছা বার্তা-সহ নির্বাচনী প্রতারণার ব্যনার ফেস্টুন পরিলক্ষিত হয়। এসব ব্যানার-পোস্টার অপসারণ করতে সোমবার সকাল থেকে দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে উচ্ছেদ অভিযান চালানো হয়। গাজীপুর শহর ও চান্দনা চৌরাস্তা এলাকায় এসব অভিযান চলে। উচ্ছেদ অভিযানে সহায়তা করে গাজীপুর সিটি কর্পোরেশন ও আনসার সদস্যরা।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম জানান সোমবার থেকে আমাদের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে প্রথম দিনে দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয় মঙ্গলবার থেকে আরো ব্যাপকভাবে এই অভিযান চালানো হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী তফসিল অনিুযায়ি ১-৪ ডিসেম্বর প্রার্থীদের জমা দেয়া মনোনয়নপত্র বাছাই, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে আপিল দায়ের ৫-৯ ডিসেম্বর, আপিল নিস্পত্তি ১০-১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহরের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং ভোট গ্রহণ হবে ৭ জানুয়ারী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com