মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে প্রধানমন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগে পলক

পদত্যাগপত্র জমা দেওয়ার পর তিন টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর তিন উপদেষ্টার পদত্যাগ কার্যকর হয়েছে। আর মন্ত্রিসভার টেকনোক্র্যাট দুই মন্ত্রী ও এক প্রতিমন্ত্রীর স্থলে ইতোমধ্যে দুজনকে স্থলাভিষিক্ত করা হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব থাকছে প্রধানমন্ত্রীর অধীনে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।  বুধবার (২৯ নভেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে একইদিন মন্ত্রিসভার টেকনোক্র্যাট দুই মন্ত্রী- এক প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর তিন উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত করে প্রজ্ঞাপন জারি করা হয়। বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

পদত্যাগ করা তিন মন্ত্রী ও প্রতিমন্ত্রী হলেন- বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com