রবিবার, ১৪ Jun ২০২৬, ০১:০০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বার্কশায়ার হ্যাথাওয়ের ভাইস চেয়ারম্যান চার্লি মাঙ্গার মারা গেছেন

বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ওয়ারেন বাফেটের বিশ্বস্ত আস্থাভাজন চার্লি মাঙ্গার মারা গেছেন। রয়টার্স জানায়, মঙ্গলবার (২৮ নভেম্বর) ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে ৯৯ বছর বয়সে মারা যান বার্কশায়ার হ্যাথাওয়ের ভাইস চেয়ারম্যান মাঙ্গার। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে কিছু উল্লেখ করেনি সংবাদমাধ্যমটি।

বার্কশায়ারের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ওয়ারেন বাফেট এক বিবৃতিতে বলেন, ‘চার্লির অনুপ্রেরণা, প্রজ্ঞা ও অংশগ্রহণ ছাড়া বার্কশায়ার হ্যাথাওয়ে বর্তমান অবস্থায় পৌঁছাতো না।’

বাফেটের পাশাপাশি মাঙ্গার বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন। ১৯৭৮ সাল থেকে বার্কশায়ারের ভাইস প্রেসিডেন্ট ছিলেন মাঙ্গার। তার মৃত্যু কর্পোরেট আমেরিকায় একটি যুগের অবসান ঘটল।

বিনিয়োগকারীরা আরো জানান, প্রতিষ্ঠান সচল রাখতে বার্কশায়ার নতুন নতুন পরিচালক নিয়োগ করছে। এরই মধ্যে মাঙ্গারের মৃত্যু প্রতিষ্ঠানটির জন্য বড় ধাক্কা। মাঙ্গার বার্কশায়ারের দৈনন্দিন কার্যকলাপের সঙ্গে জড়িত না থাকলেও তার মৃত্যু বাফেটকে প্রভাবিত করবে বলে মনে করছেন বিনিয়োগকারীরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com