রবিবার, ১৪ Jun ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
খাগড়াছড়িতে আগুনে পুড়েছে ১২টির বেশি ব্যবসাপ্রতিষ্ঠান। এ ঘটনায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা।
আজ রোববার (৩ ডিসেম্বর) ভোর পৌনে ৪টার দিকে পৌর শহরের শহীদ কাদের সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। এতে একদম পুড়ে ছাই হয়ে গেছে দোকান ও গুদামগুলো।
পুড়ে যাওয়া স্থাপনার মধ্যে কাঠ ও আসবাবপত্রের দোকান, ডেকোরেশন, পাইপ ফিটিংসের দোকান, সিমেন্ট ও সারের গুদাম, কাঠ চেরাই ও ফার্নিচার কারখানা রয়েছে।
ফায়ার সার্ভিসের দুটি প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনের সুত্রপাত নিয়ে এখনো স্পষ্টভাবে কিছুই জানাতে পারেনি ক্ষতিগ্রস্ত দোকানের মালিক ও প্রত্যক্ষদর্শীরা।
ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, ভোর ৪টার দিকে আগুন লাগার খবর পায় তারা। তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির চূড়ান্ত তথ্য জানা যাবে বলে উল্লেখ করেন ফায়ার সার্ভিসের সাব ষ্টেশন অফিসার সাইদুর রহমান খান।