রবিবার, ১৪ Jun ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
কক্সবাজার সমুদ্রে গোসল করতে নেমে প্রাণ গেল এক পর্যটক দম্পতির। রোববার (৩ ডিসেম্বর) সকাল সোয়া দশটার দিকে সৈকতের লাবনী পয়েন্ট থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে সী-সেইফ লাইফগার্ড কর্মীরা। বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের উপ-পরিদর্শক চাঁন মিয়া।
হোটেল সী-গালের ম্যানেজার নুর মোহাম্মদ রাব্বী জানান, ‘শনিবার সকাল ৯ টা ৪০ এ তারা দুজন আমাদের ৩২৭ নাম্বার কক্ষটি ভাড়া নেন। রোববার সকালে গোসলের উদ্দেশ্যে দুজন সৈকতে নামেন। কয়েক ঘণ্টা পরও ফিরে না আসায় আমরা খোঁজ করতে থাকি। পরে দুইজনের লাশ উদ্ধারের খবর পাই।’
সী-সেইফের লাইফগার্ড সুপার ভাইজার ওসমান গণি বলেন, ‘সকাল সোয়া দশটার দিকে খবর পেয়ে লাইফগার্ড কর্মীরা ভাসমান দুজনের মরদেহ উদ্ধার করেছে। তাদের হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।’
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আশিকুর রহমান বলেন- ‘হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। দুইজনের মরদেহ মর্গে রাখা হয়েছে।’