বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

গ্রামীণ টেলিকমের লভ্যাংশ নিয়ে চেম্বারে স্থিতাবস্থা

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের শ্রমিকদের ১০৩ কোটি টাকা দিতে লেবার অ্যাপিলেট ট্রাইব্যুনালের রায় বাতিল বিষয়ে হাইকোর্টের দেয়া আদেশ ৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থিতাবস্থা জারি করেছেন চেম্বার জজ আদালত। রোববার (৩ নভেম্বর) আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত এ আদেশ দেন। জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান গণমাধ্যমকেকে বিষয়টি নিশ্চিত করেন।

আদালতে ওইদিন রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ, আবদুল্লাহ আল মামুন ও খাজা তানভীর আহমেদ। অন্যদিকে ১০৬ কর্মীর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান ও আইনজীবী গোলাম রাব্বানী শরীফ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com