বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের নিউজিল্যান্ড দল ঘোষণা

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ড সফরে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। মূল লড়াইয়ে নামার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। ওই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে কিউইরা।

নিজেদের ঝালিয়ে নিতে বৃহস্পতিবার একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। লিংকনের বার্ট সুটসলাইফ ওভালে হতে যাওয়া প্রস্তুতি ম্যাচে কিউইদের নেতৃত্ব দেবেন ভারত পোপলি। নাম পড়ে যে খটকা লেগেছে, সেটিই সত্য। পপলি জন্মগতভাবে ভারতীয়। যদিও নিউজিল্যান্ডে নিজেকে স্থায়ী করেছেন।

ঘরোয়া ক্রিকেটে নর্দার্ন ডিসট্রিক্টের হয়ে খেলা এই ব্যাটসম্যান ৬৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৪০৯৩ রান করেছেন। ৩৩ বছর বয়সী ডানহাতি এই ব্যাটসম্যান লিস্ট ‘এ’ ক্রিকেটে ২১ ম্যাচ খেলে করেছেন ৪৬৯ রান।

পোপলি ছাড়াও নিউজিল্যান্ডের ডেভেলপমেন্ট স্কোয়াডে থাকা তরুণ ক্রিকেটারকে রাখা হয়েছে এই দলে। ঘরোয়া ক্রিকেটে এখনো অভিষেকই হয়নি এমন ২ ক্রিকেটারকে রাখা হয়েছে। তারা দুই জন হলেন নিকিথ পেরেরা এবং সম্রাট সিং।

প্রস্তুতি ম্যাচের জন্য নিউজিল্যান্ড একাদশ: ভারত পোপলি, জ্যাকব ভুলা, জ্যাকব কামিং, জো ফিল্ড, জেমস হার্টশর্ন, জ্যারড ম্যাককে, সন্দীপ প্যাটেল, নিকিথ পেরেরা, বেন পোমারে, সম্রাট সিং, কুইন সানডে এবং জামাল টড।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com